বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, নিউইয়র্ক সিটির বড় একটি বাড়ি মালিক পিনাকল গ্রুপের ব্যাংক্রাপসি মামলার ব্যাপারে সিটি প্রশাসন হস্তক্ষেপ করবে। ওই কোম্পানি অ্যাপার্টমেন্টগুলোতে বসবাসকারী পরিবারগুলো তাদের অ্যাপার্টমেন্টের দুরবস্থা সম্পর্কে র্দীর্ঘদিন যাবত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
গত বৃহস্পতিবার তিনি যখন তার অভিষেক অনুষ্ঠানে সিটির ভাড়াটেদের জীবন উন্নত করার জন্য উচ্চাভিলাষী পরিকল্পনার কথা বলছিলেন, তখন কয়েক মাইল দূরে ব্রুকলিনে এক অ্যাপার্টমেন্টের ভাড়াটে মিসেস নাদেগে রোমুলাস তার মেঝের ভাঙা টাইলস, চটা উঠে যাওয়া দেয়াল এবং সিলিংয়ের অবস্থা নিয়ে চরম হতাশার মধ্যে ছিলেন।
মিসেস রোমুলাস ফ্ল্যাটবুশে একটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্টে স্বামী, দুই তরুণ ছেলে ও একটি কিশোরী কন্যাকে নিয়ে থাকেন। পিন্যাকল গ্রুপের মালিকানাধীন এই রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৯৬৫ ডলার। গত মে মাসে গ্রুপটি ব্যাংক্রাপ্সি ঘোষণা করে বছরের পর বছর বেহাল ও রক্ষণাবেক্ষণের অচলাবস্থার অভিযোগের কারণে।
মিসেস রোমুলাস বলেন যে, অ্যাপার্টমেন্টের দুর্দশায় তিনি প্রতিদিন কাঁদেন, আফসোস করেন। বাথরুমের পাইপে মরিচা ধরেছে। রান্নাঘর ও বাথরুমের মেঝেতে ফাটল ধরেছে। অতি সম্প্রতি সিলিং এর প্লাস্টার খসে একটি টুকরা বাঙ্কে শুয়ে থাকা তার মেয়ের ওপর পড়েছিল। তিনি অভিযোগ করেন যে, বাড়ি মালিক গ্রুপ ভাড়ার জন্য ফোন করে। আমি বলি, আমার মেয়ের ওপর সিলিং ভেঙে পড়ছে। এই স্থান আর বাড়ি নেই।
মামদানি তার সিটিহলের সামনে উদ্বোধনী বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরই, তিনি ৮৫ ক্লার্কসন এভিনিউতে রোমুলাসের অ্যাপার্টমেন্ট বিল্ডিং পরিদর্শন করার পর ঘোষণা করেন যে সিটি প্রশাসন পিনাকল গ্রুপের ব্যাংক্রাপ্সি মামলার বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হবে।
পিনাকল গ্রুপের ৮৩টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বিরুদ্ধে মেয়রের অফিসে ৫,০০০ এরও বেশি ভায়োলেন্স এবং ১৪,০০০ অভিযোগ জমা পড়েছে। পিনাকল গ্রুপ ৫০০০ রেন্ট স্ট্যাবিলাইজড ইউনিট বাড়ি নিলামের জন্য নির্ধারণ করায় ভাড়াটে ও সিটির ক্ষতি হবে বিবেচনায় সিটি আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh