শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পুতিনকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন—কী বললেন ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

পুতিনকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন—কী বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার অ্যাঙ্কোরেজে ২০২৫ সালের ১৫ আগস্ট তোলা ছবি: গেটি ইমেজে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে এক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে নেওয়া হবে কিনা— এমন প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তিনি বলেছেন, ‘এটার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না।’

যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রেও একই কাজ করতে পারে বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি আপনারা স্বৈরশাসকদের সঙ্গে এমনটা করতে পারেন, তাহলে বলবো, যুক্তরাষ্ট্র জানে যে পরবর্তী ধাপে কী করতে হবে।’ তার এই মন্তব্যের কয়েক দিনের মাথায় ট্রাম্পকে এমন প্রশ্নের মুখে পড়তে হলো। খবর আরটির

শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় জেলেনস্কির সেই মন্তব্য সামনে আনেন ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুকি। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি কখনো পুতিনকে ধরার জন্য কোনো অভিযান চালানোর আদেশ দেবেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা তার (পুতিন) সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখব এবং সব সময়ই রেখেছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য তার মধ্যস্থতার চেষ্টা সফল না হওয়ায় তিনি অত্যন্ত হতাশ। মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে মস্কো। এ ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।

জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনাকে ‘দস্যুতা’ বলে অভিহিত করেন। তার মতে, এ ধরনের কার্যকলাপ বিশ্বকে বিশৃঙ্খলা ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.