শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সতর্ক অবস্থানে মেয়র মামদানি

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

সতর্ক অবস্থানে মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ সতর্ক ও পরিমিত মেজাজে পার করছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত থাকলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনের শুরুতে অনেক ক্ষেত্রেই তাঁকে কৌশলী ও আপসকামী অবস্থানে দেখা যাচ্ছে। খবর সিএনএনের।

জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর মামদানি গ্রাসি ম্যানশনে (মেয়রের সরকারি বাসভবন) উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি। নিউইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে দুই বিলিয়ন ডলার এবং আগামী বছরে ১০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তাঁর উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলোতে কিছুটা ছাড় দিতে হতে পারে।

রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে। অতীতে নিউইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও, মামদানি সেই পথ মাড়াননি। শিশুদের জন্য ‘ইউনিভার্সাল চাইল্ড কেয়ার’ নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.