বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ে করছেন টেইলর সুইফট, দিন-তারিখ চূড়ান্ত

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ে করছেন টেইলর সুইফট, দিন-তারিখ চূড়ান্ত

মার্কিন পপতারকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। দীর্ঘদিনের প্রেমিক এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করছেন তিনি, বিশ্বসংগীত অঙ্গনে এমনটাই গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে।

একাধিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বিয়ের দিনটি নিয়ে কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। এবার টেইলর সুইফট ১৩ জুনকে তাঁর বিশেষ দিন হিসেবে বেছে নিয়েছেন। আর এই খবরে সুইফটিরা স্বাভাবিকভাবেই বেশ উন্মাদনায়। কারণ ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তাঁর জন্মদিনও ১৩ ডিসেম্বর। ফলে এই সংখ্যার দিনেই গায়িকা বিয়ে করতে এরইমধ্যে ভেন্যু বুকিং নিশ্চিত করেছেন।

এন্টারটেইনমেন্ট টুনাইটের এক প্রতিবেদন অনুসারে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী ৩০ দিনের মধ্যে বিয়ের কাগজপত্র সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রোড আইল্যান্ড ভেন্যু ও টেইলর সুইফটের ওয়াচ হিলের বাংলোটি একই উপকূলীয় রাজ্যে অবস্থিত। দ্বীপটি ইতিমধ্যেই অতিথি ও গায়িকার ভক্তদের আগমনের জন্য প্রস্তুত। আর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ভেন্যুর আশপাশের হোটেলগুলোর ভাড়া ও বুকিং চাহিদা বেড়ে গেছে।

সুইফটের বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকা এখনও জানা না গেলেও, ধারণা করা যাচ্ছে এই দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও শোবিজ আইকনরা এদিন উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকেই অনুরাগীরা তাঁদের প্রিয় তারকার বিয়ের দিনটির অপেক্ষায় রয়েছেন।

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.