বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

একমঞ্চেই ৭ পুরস্কার জিতলেন টেইলর সুইফট

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

একমঞ্চেই ৭ পুরস্কার জিতলেন টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফটের সফলতায় যুক্ত হলো নতুন পালক। বৃহস্পতিবার (২৬ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সংগীতশিল্পী মোট সাতটি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’-এর সম্মাননাও রয়েছে।

২০২৬ সালের অলিম্পিকে সোনা জয়ী স্কেটার অ্যালিসা লিউ তার হাতে এই পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর ৩৬ বছর বয়সি এই গায়িকা তার দীর্ঘ ক্যারিয়ার, শখের কাজ এবং বর্তমান প্রজন্মের স্বপ্ন নিয়ে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

টেইলর তার বক্তব্যে ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি জানান, গান লেখা শুরুতে ছিল কেবল একটি ‘শখ’। স্কুল থেকে দ্রুত বাড়ি ফিরে গিটার নিয়ে গান লিখতে বসা ছিল তার প্রিয় কাজ।

‘১২ বছর বয়সে আমি হাজার হাজার ঘণ্টা ব্যয় করেছি নিজের কাজকে নিখুঁত করতে। তখন ভুল করার এবং নিজে নিজে শেখার সুযোগ ছিল, কারণ তখন কেউ আমাকে নজরদারি করছিল না’, বলেন তিনি।

বর্তমান সময়ের তরুণদের উদ্দেশ্যে টেইলর একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, এখনকার সময়ে কোনো কিছু করার সঙ্গে সঙ্গেই মানুষ প্রতিক্রিয়া পায়, যা সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে।

এক্ষেত্রে তার পরামর্শ, নিজের শখ বা আবেগকে লালন করার জন্য নিজেকে পর্যাপ্ত সময় দিন। কোনো কাজ শেখার সময় ভুল করাটা স্বাভাবিক, তাই তাড়াহুড়ো না করে দক্ষতা বাড়ানোর দিকে নজর দিন।

টেইলরের ভাষ্য, ‘আপনি আপনার মগজকে যা দেবেন, তা আপনার ভেতরে গেঁথে যাবে। কিন্তু ইন্টারনেটে যা দেবেন, তা আপনার স্বপ্নকে মেরে ফেলার চেষ্টা করবে।’

সবশেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ১৪ বার গ্র্যামি জয়ী এই তারকা বলেন, তাদের সমর্থনের কারণেই তিনি তার শখকে ক্যারিয়ার এবং স্বপ্নে রূপান্তর করতে পেরেছেন।

সূত্র: পিপল

Posted ৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.