নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা) আয়োজিত একাদশ গোল্ডেন এজ বাংলা মেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন ব্রঙ্কসের বাংলা বাজারে আয়োজিত দিনব্যাপী এ মেলায় প্রায় দশ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে প্রবাসে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত এবং বাকার থিম সং পরিবেশনের মধ্য দিয়ে রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল এবং বিশিষ্ট উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল হাসান বুলবুল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ, যুক্তরাজ্য থেকে আগত নুকপ ইউকের সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী, মিশিগানের ওয়ারেন সিটি ক্রাইম কমিশনার সুমন কবির, তাহমিদ চৌধুরী, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড নাইন-এর চেয়ারম্যান মোহাম্মদ এন. মজুমদার, এনওয়াইপিডির লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, সিপিএ আহাদ আলী, অ্যাডভোকেট রেজওয়ানা সেতু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি ও মেলা কমিটির আহবায়ক মাকসুদা আহমেদ। এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং মেলা কমিটির প্রধান সমন্বয়কারী সালমা সুমী, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, সহ সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ ইকবাল রাজু, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ইসকন্দর আলী মিন্টু, দপ্তর সম্পাদক এমডি লুৎফুর রহমান, নতুন প্রজন্মের প্রতিনিধি মায়া এন্জেলিনা, কার্যকরি পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম, জুবায়ের আহমেদ, মিথিলা শারমিন বাঁধন, শেখ শাকিল হোসেন শিমুল।
মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও আবু তাহের, জুনেদ চৌধুরী, মেরি জোবাইদা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সিরাজুল ইসলাম, আব্দুর রকিব মন্টু, বেলা ইসলাম, সিপিএ জাকির চৌধুরী, কাওসারুজ্জামান কয়েছ, রোমানা আহমেদ, খাইরুল ইসলাম পাখি, সৈয়দ এনাম আহমেদ, আব্দুর রব কাওসার, শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, ফারমিস আকতার, জামাল আহমেদ, রিয়েলটর আজাদ, মাসুম আহমেদ, সোহান আহমেদ টুটুল, রেজা আব্দুল্লাহ, সাংবাদিক এমদাদ দিপু, মোতাসিম বিল্লাহ তুষার, সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ। মেলার সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাউল কালা মিয়া, রন্টি দাশ, রেশমী মির্জা, স্বপ্নীল সজিব, অনিক রাজ ও এজাজ আহমেদ। নৃত্য পরিবেশন করেন উদীয়মান শিল্পী মায়া এঞ্জেলিনা। পুরো মেলা প্রাঙ্গণ বাংলাদেশের কবি, সাহিত্যিক, সাধক ও মনীষীদের ছবি ও বাণীসম্বলিত ফেস্টুনে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের মাধ্যমে মানুষের সেবা করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাপনী বক্তব্যে সভাপতি সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল মেলায় আগত দর্শক-শ্রোতা, স্পন্সর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে বাকার কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh