শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমাকে ভোট দিন নাহলে ইসরায়েল ধ্বংস হবে : ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

আমাকে ভোট দিন নাহলে ইসরায়েল ধ্বংস হবে : ট্রাম্প

ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করেন তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে। ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইহুদি রিপাবলিকানদের জনসভায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের। ট্রাম্প বলেছেন, ইসরায়েল হাজার বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। তিনি (কমলা হ্যারিস) যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনাদের ইসরায়েল আর থাকবে না… ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।

ইহুদি ভোটারদের উদ্দেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরও বলেন, আমি বুঝতে পারছি না কীভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি এটি প্রতিনিয়ত বলি, যদি আপনি তাদের সমর্থন করতেন এবং আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে। তারা আপনাদের জন্য অনেক খারাপ।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলছেন, ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে।

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.