বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং পাকিস্তান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না ঘটলে সেই যুদ্ধে কমপক্ষে ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই দাবি করেছেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত-পাকিস্তানের সংঘাত যে তার হস্তক্ষেপেই থেমেছে— তা ও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

ভাষণে ট্রাম্প বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমরা আরও সুরক্ষিত করেছি। আমি ক্ষমতা নেওয়ার প্রথম দশ মাসে ৮টি যুদ্ধ আমি থামিয়েছি। পাকিস্তান-ভারত যুদ্ধ সেসবের মধ্যে একটি। যদি আমি না থাকতাম, তাহলে পাকিস্তান এবং ভারত পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত।”

“পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে আমাকে এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, এই যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে আমি দু’দেশের কমপক্ষে ৩৫ মিলিয়ন (৩ কোটি ৫০ লাখ) মানুষের জীবন বাঁচিয়েছি।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগাম উপজেলার বাইসরন উপত্যকায় বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ২৫ জন ভারতীয় নাগরিক। এ ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে ৪ মে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতের সেনাবাহিনী।

ভারতের সেনাবাহিনীর এ অভিযানের জবাবে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালনা করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। চার দিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও অজস্রবার দাবি করেছেন যে তার একক কূটনৈতিক প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তানের সরকার তা সমর্থনও করেছে, কিন্তু ভারত এখনও ট্রাম্পের এই দাবিকে আমল দেয়নি।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার লক্ষ্য এখন নবম যুদ্ধের অবসান ঘটানো।

“এখন আমার লক্ষ্য হলো নবম যুদ্ধ, অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান হত্যাযজ্ঞ থামানো। যদি আমি প্রেসিডেন্ট থাকতাম— এই যুদ্ধটাই বাঁধতো না।”

সূত্র : এএফপি

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.