বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে’: স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে’: স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ক্যাপিটলের হাউস চেম্বারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন। ছবি : এএফপি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিজের এক বছরের অর্জনকে ‘এক যুগের সেরা পরিবর্তন’ হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত বন্ধ করা, অর্থনীতির চাঙ্গা ভাব এবং অপরাধ দমনের সাফল্য তুলে ধরে তিনি ঘোষণা করেছেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ক্যাপিটল হিলে ট্রাম্প যখন ভাষণ শুরু করেন, তখন তাঁর সমর্থকরা ‘ইউএসএ’ ধ্বনিতে কক্ষ মুখরিত করে তোলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই ভাষণে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ আমাদের সীমান্ত সুরক্ষিত, আমাদের মনোবল ফিরে এসেছে। মুদ্রাস্ফীতি দ্রুত কমছে এবং মানুষের আয় বাড়ছে। মার্কিন অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমাদের শত্রুরা এখন আমাদের ভয় পায়।’

সীমান্ত দিয়ে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখান ট্রাম্প। তিনি ‘বৈধ’ অভিবাসন রক্ষার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সময়ে ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করা এবং বিতর্কিত গণ-ডিপোর্টেশন (বহিষ্কার) ড্রাইভ নিয়ে কোনো মন্তব্য করেননি।

দেশজুড়ে অপরাধের হার কমার কৃতিত্ব নিজের ঝুলিতে নিয়ে ট্রাম্প বলেন, তাঁর শাসনামলে পুলিশ ও সামরিক বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে অপরাধের যে ঊর্ধ্বগতি ছিল, তা ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই কমতে শুরু করেছিল। সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেন, তিনি যখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন, তখন দেশের অবস্থা অত্যন্ত নাজুক ছিল, যা এক বছরে তিনি আমূল বদলে দিয়েছেন।

ভাষণের এক পর্যায়ে ট্রাম্প ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহের চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৮০ মিলিয়ন (৮ কোটি) ব্যারেল তেল সংগ্রহ করেছে। গত ৩ জানুয়ারি নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মনোযোগী হয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ভেনেজুয়েলাকে ‘নতুন বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

নিজের এক বছরের শাসনকালকে ‘ঐতিহাসিক রূপান্তর’ হিসেবে দাবি করলেও সাম্প্রতিক জনমত জরিপ বলছে ভিন্ন কথা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কঠোর অভিবাসন নীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমেছে।

ভাষণের শেষ দিকে ট্রাম্প আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের জাতি ফিরে এসেছে; আগের চেয়ে বড়, উন্নত, ধনী এবং শক্তিশালী হয়ে।’

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.