বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২২ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক। সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভ্যান্স বলেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে।
এদিকে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত চারপক্ষীয় আলোচনার প্রথম দফা বৈঠক শেষ হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার (২১ জুন) দেশটির আলোচক দলের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সূত্রটির মতে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ মিনিট আলোচনা চলার পর অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে নিজেদের মধ্যে পরামর্শের সুযোগ দিতে বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়।
তবে পরবর্তী অধিবেশন কখন শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র : বিবিসি
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh