বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঈদ জামাত কখন, কোথায় : শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঈদ জামাত কখন, কোথায় : শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

ছবি : সংগৃহীত

আগামীকাল ২০ মাচর্, শুক্রবার নিউইয়র্কে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে মুসলমানদের মাঝে প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন মসজিদে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান শুরু হয়েছিল ১৯ মার্চ থেকে । এবার যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার মসজিদে আয়োজন করা হচ্ছে একাধিক ঈদের জামাত। নিউইয়র্কে ইতিমধ্যে ঈদের আগাম প্রস্তুতি চলছে। মসজিদে মসজিদে ঈদ জামাতের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে। ঈদের নামাজের আয়োজন করার জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আগেভাগেই পুলিশের সঙ্গে আলোচনা করে ঈদগাহ এবং মসজিদের নামাজের স্থানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একাধিক মসজিদের প্রধান ইমাম ও পরিচালনা পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করতে আগাম সব ব্যবস্থা নিচ্ছেন। ঈদ নামাজের জন্য পুলিশের অনুমতি নিচ্ছেন।
জ্যামাইকা মুসলিম সেন্টার: জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। মসজিদে তিনটি জামাতে বিপুলসংখ্যক মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল দশটায়। মসজিদের ভেতরে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে খোলামাঠে সকাল সাড়ে আটটায়। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন।
আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগের জ্যামাইকার সুজান বি অ্যান্থনির মাঠে শীতের কারণে বাইরে ঈদ জামাত হবে না। এবার মসজিদের ভেতরে ঈদের তিন জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত দশটায় এবং পঞ্চম জামাত ১১টায় অনুষ্ঠিত হবে। মাওলানা কাজী কাইয়্যূম বলেন, আমরা প্রতিবছর ডাইভারসিটি প্লাজায় ঈদের নামাজের ব্যবস্থা করে থাকি। এবারও করছি। নামাজের জন্য ইতিমধ্যে অনুমতিও নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আবহাওয়া ভালো থাকবে। ঈদের নামাজে অংশ নিতে কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টার (মসজিদ নামিরাহ): ঈদুল ফিতর এর একটি জামাত মসজিদের পাশে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদে ২টি জামাত হবে সকাল ৮:০০ ও ৯:০০টায়।
উডসাইড মসজিদে ৩টি জামাত: উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল পোনে ১০টায় অনুষ্ঠিত হবে। শেষ জামাতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
ওজনপার্কের আল ফরুকান মসজিদের উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে। এখানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত সকাল নয়টায়।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে গত তিন বছর ধরে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এবার শীতের কারণে সেখানে হচ্ছে না। মসজিদের ভেতরে ঈদের জামাত হবে। সকাল আটটায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জ্যামাইকার ১৪৮-১৬. ৮৭ রোডে অবস্থিত দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭.৩০, দ্বিতীয় ৮.৩০, তৃতীয় ৯.৩০ এবং চতুর্থ জামাত ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাতে মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা থাকবে।
জ্যাকসন হাইটস মুনা সেন্টারের উদ্যোগে মসজিদের পাশে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদে দুটি জামাত হবে সকাল ৮টা ও ৯টায়।
ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ সিটিতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি না হলে সেখানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত হবে একটি। বৃষ্টি হলে ঈদের জামাত হবে প্রতি আধঘণ্টা পরপর পাঁচটি। সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত, সকাল আটটায় দ্বিতীয় জামাত, সকাল সাড়ে আটটায় তৃতীয় জামাত, সকাল নয়টায় চতুর্থ জামাত ও সকাল সাড়ে নয়টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনের দারুল জান্না মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের সি অ্যাভিনিউতে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সোয়া সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাতটা ৪৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল সোয়া আটটায় এবং চতুর্থ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে তিনটি। সে ক্ষেত্রে জামাত হতে পারে সকাল আটটা, পৌনে নয়টা এবং সোয়া নয়টায়।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে।
ইস্ট এলমহার্স্টে ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারত আবহাওয়া ভালো থাকলে তারা বাইরে খোলা স্থানে বা মাঠে ঈদ জামাতের আয়োজন করে থাকে। আর বৃষ্টি বা আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে ঈদের জামাত হয়। এবার প্রথম জামাত হতে পারে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়।
জ্যাকসন হাইটসে আলনূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলমিক সেন্টার শরিয়া বোর্ড নিউইয়র্ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার, দারুল উলম, ইকনা মসজিদের উদ্যোগেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.