শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উপদেষ্টাদের কল রেকর্ড ব্যক্তির কাছে থাকা বেআইনি : রিজভী

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

উপদেষ্টাদের কল রেকর্ড ব্যক্তির কাছে থাকা বেআইনি : রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্লাক মেইলিং।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিত্সার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার। যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিত্সায় ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, আমাদের দেখা সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তার পরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। এগুলো কেনো করা হচ্ছে, কেনো এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না।

এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাক্স্বাধীনতা নিশ্চিত করার জন্য। গণভোট এবং অন্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না।

Posted ১২:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.