বাংলাদেশ রিপোর্ট | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
ছবি: সংগৃহীত
বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার ফিরে আসছে পবিত্র মাহে রমজান। আর মাত্র তিন দিন পর ১০ মার্চ দিবাগত রাতে তারাবিহ নামাজ আদায় এবং ভোররাতে সাহ্রি গ্রহণের মধ্য দিয়ে প্রথম রমজান মাসের প্রথম দিবসের সূচনা হবে এবং মাসব্যাপী চলবে এ সিয়াম সাধনা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। পবিত্র রমজান মাসজুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি নফল ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাতের মাধ্যমে পুণ্য হাসিলে নিবেদিত থাকবেন মুসলিমরা। নিউইয়র্কের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে পবিত্র রমজান উপলক্ষে প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে সিটির প্রতিটি মসজিদে মুসল্লি সমাগম হয় সবচেয়ে বেশি। বিশেষ করে তারাবিহ নামাজ আদায়ের জন্য মসজিদে স্থান সংকুলান সম্ভব না হওয়ায় পৃথক শামিয়ানার ব্যবস্থা করতে হয় প্রতিটি মসজিদে। খতম তারাবিহ’র জন্য নিয়োগ দেওয়া হয় কোরআনে হাফিজদের।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh