শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চার্চ ম্যাকডোনাল্ডে বারী হোম কেয়ারের শাখা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

চার্চ ম্যাকডোনাল্ডে বারী হোম কেয়ারের শাখা

চার্চ ম্যাকডোনাল্ডে বারী হোম কেয়ারের শাখা

ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে ১৪ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে জনপ্রিয় হোম কেয়ার এজেন্সি বারী হোম কেয়ার এর অষ্টম শাখা। বারী হোম কেয়ারের চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারী জানান, ব্রুকলিন বাসীদের সুবিধার্থেই ব্রুকলিন এর প্রাণকেন্দ্র চার্চ ম্যাকডোনাল্ডে আসলো বারী হোম কেয়ারের নতুন শাখা।এখান থেকে ব্রুকলিনে বসবাসকারী প্রবীন এবং বয়স্কদের হোম কেয়ার সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে। ১৪ সেপ্টেম্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারী হোম কেয়ায়ের সিইও আসেফ বারী সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিইও আসেফ বারী জানান, কমিউনিটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বারী হোম কেয়ারই সর্বপ্রথম নিউ ইয়র্ক এর পাচঁ বোরোতে ঘন্টায় ২২ ডলার প্রদান করছে, সেই সাথে লং আইল্যান্ডে প্রদান করছে ২১ ডলার এবং বাফেলোতে ১৮ ডলার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও মো: শাহনেওয়াজ, চেয়্যারপার্সন রানু নেওয়াজ, সিনিয়র এল্ডার কেয়ার এর সিইও গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটি নেতা কাজী নয়ন, ফোবানা নেতৃবৃন্দ কাজী আযম, ফিরোজ আহমেদ, আলী ইমাম শিকদার, চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস এসোসিয়েশন এর সভাপতি আব্দুর রব চৌধুরী, নিউ ইয়র্ক – বাংলাদশ লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবীব, শো টাইম মিউজিক এর প্রধান আলমগীর খান আলম, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন এর সেক্রেটারি মো: নমি আলম, চার্চ ম্যাকডোনাল্ড জামে মসজিদের ঈমাম, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সেক্রেটারি জয়নাল আবেদনী, নর্থ বেঙল ফাউন্ডেশনের সেক্রেটারি মো: আবুল কাশেম, রিয়েল এস্টেট ইনভেস্টর জে. এফ. এম রাসেল। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেব জনাব নাজমুল আহসান, মো: সাঈদ, ইশতিয়াক আহমেদ রুপু, শাহাবুদ্দিন সাগড়, শাহ জে, চৌধুরী, মঞ্জুরুল হক। উল্ল্যেখ্য, বারী হোম কেয়ারের চার্চ ম্যাকডোনাল্ড শাখার তত্বাবধানে থাকবেন ইফতেখার আহমেদ।

নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যত্ম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে।প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করেএবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোন পার্কে বারী হোম কেয়ারের সকল শাখায় তাদের কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। এছাড়া বাফেলোতেও রয়েছে বারী হোম কেয়ারের দুটি শাখা।

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.