Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চিপভিত্তিক ইবিটি কার্ড চালু করবে নিউইয়র্ক

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চিপভিত্তিক ইবিটি কার্ড চালু করবে নিউইয়র্ক

স্ন্যাপ (SNAP) সুবিধাভোগীদের ভাতা চুরি ও জালিয়াতি ঠেকাতে ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে চিপযুক্ত ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ড চালু করবে নিউইয়র্ক স্টেট। গভর্নর ক্যাথি হোচুল ১৩ জুলাই এ ঘোষণা দিয়ে বলেন, আধুনিক চিপ প্রযুক্তি স্কিমিংয়ের মাধ্যমে ভাতা চুরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে এবং নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য সহায়তা আরও নিরাপদ করবে। স্টেটের অফিস অব টেম্পোরারি অ্যান্ড ডিজঅ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্স (ওটিডিএ) এ লক্ষ্যে ফিডেলিটি ইনফরমেশন সার্ভিসেস (এফআইএস)-এর সঙ্গে চুক্তি করেছে। ২০২৭ অর্থবছরের বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং প্রায় ২০ লাখ নতুন চিপভিত্তিক ইবিটি কার্ড বিতরণ করা হবে। বর্তমানে ব্যবহৃত ডেবিট ও ক্রেডিট কার্ডের মতোই নিরাপদ ইএমভি (EMV) চিপ প্রযুক্তি এতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে চিপভিত্তিক ইবিটি কার্ড চালু হয়েছে এবং নিউইয়র্কসহ আরও পাঁচটি অঙ্গরাজ্য একই প্রযুক্তিতে রূপান্তরের কাজ করছে। এ জন্য ওটিডিএ খুচরা বিক্রেতা ও সুপারমার্কেটগুলোকে ২০২৬ সালের শেষ নাগাদ তাদের পেমেন্ট টার্মিনাল হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে স্কিমিং ডিভাইসের মাধ্যমে ইবিটি কার্ডের তথ্য ও পিন চুরি করে সুবিধাভোগীদের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। এদিকে ২০২৪ সালের শেষ দিকে ফেডারেল সরকার চুরি হওয়া স্ন্যাপ সুবিধার অর্থ প্রতিস্থাপনের কর্মসূচির অর্থায়ন বন্ধ করে দেয়, যা ভুক্তভোগীদের জন্য সংকট আরও বাড়িয়েছে।

নতুন চিপযুক্ত কার্ড স্ন্যাপের পাশাপাশি পাবলিক অ্যাসিস্ট্যান্স কর্মসূচির সুবিধাভোগীরাও ব্যবহার করতে পারবেন। নতুন কার্ড চালুর আগ পর্যন্ত গ্রাহকদের ইবিটিএজ (ebtEDGE) অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে কার্ড ফ্রিজ/আনফ্রিজ, অনলাইন লেনদেন বা অন্য অঙ্গরাজ্যে ব্যবহার বন্ধ রাখার সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়েছে ওটিডিএ। সংস্থাটি আরও সতর্ক করেছে, ওটিডিএ বা ইবিটি কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান কখনোই ফোন, ই-মেইল বা টেক্সট বার্তায় কার্ড নম্বর, পিন বা ব্যক্তিগত তথ্য চায় না। এ ধরনের অনুরোধ এলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

Posted ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.