Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঊনবাঙাল আয়োজিত রেজা কামালের একক সঙ্গীত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঊনবাঙাল আয়োজিত রেজা কামালের একক সঙ্গীত

গত ১১ জুলাই শনিবার ছিল শিল্পী রেজা কামালের একক সঙ্গীত সন্ধ্যা। এই সন্ধ্যার আয়োজন করে ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগানকে সামনে রেখে গত ১৪ বছর ধরে নিউইয়র্কে শিল্প-সাহিত্যের চর্চা করা সংগঠন ঊনবাঙাল। রেজা কামাল উনবাঙালের নিজস্ব শিল্পী। তিনি গত অর্ধ শতাব্দী ধরে গান করেন।

ইউটিউবে তার গাওয়া প্রায় আড়াই’শ গান আছে। রেজা কামাল প্রায় দুই ঘন্টা গান করে দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হন। তিনি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করেন, এরপর নজরুল সঙ্গীত ও পরে অন্যান্য ধ্রুপদী গানের পাশাপাশি আধুনিক, ফোক এবং সুফী ধারার গান পরিবেশন করেন।

শিল্পীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার প্রদান করা হয়। শিল্পীর হাতে উপহার তুলে দেন কবি কাজী জহিরুল ইসলাম, ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির এবং সঙ্গীত বিভাগের পরিচালক মিতা হোসেন।

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.