Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

স্পোর্টস ডেস্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

ছবি : সংগৃহীত

প্রায় তিন দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ২০৩৮ কিংবা ২০৪২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করার পরিকল্পনা করছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

ডিএফবির বোর্ড সদস্য এবং আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী এক্সেল হেলম্যান জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের বিষয়ে তারা ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। তবে আবেদন করার বিষয়টি শেষ পর্যন্ত ফিফার নীতিমালা ও আয়োজক নির্বাচন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে হেলম্যান বলেন,‘আমরা আবারও বিশ্বকাপ আয়োজন করতে চাই। ২০৪২, অথবা সম্ভব হলে ২০৩৮ সালের জন্য আবেদন করার উদ্যোগ নিয়েছেন ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তবে বিষয়টি পুরোপুরি ফিফার নিয়মের ওপর নির্ভর করছে।’

হেলম্যানের মতে, বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর দিক থেকে জার্মানি পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, দেশের আধুনিক স্টেডিয়াম, উন্নত পরিবহন ব্যবস্থা এবং পর্যাপ্ত হোটেল সুবিধা সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রাখে। এছাড়া দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে জার্মানির এই পরিকল্পনার পথে বড় বাধা হতে পারে ফিফার রোটেশন নীতি। বিভিন্ন মহাদেশকে পর্যায়ক্রমে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়ার কারণে একই অঞ্চলে পরপর আসর আয়োজনের সুযোগ সীমিত থাকে।

২০৩০ সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার লড়াইয়ে জার্মানিকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

জার্মানি এর আগে ১৯৭৪ ও ২০০৬ সালে সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের স্বাগতিক হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশটি।

সূত্র: গোল ডটকম

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.