Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উল্লাপাড়া সোসাইটির বনভোজন সম্পন্ন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উল্লাপাড়া সোসাইটির বনভোজন সম্পন্ন

গত ২৬ জুলাই নিউইয়র্কের গ্রেন আইল্যান্ড পার্কে বিপুল উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফুর্ত আনন্দ উৎসবের মধ্য দিয়ে উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী উল্লাপাড়া উপজেলার অনেকে সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করেন। বনভোজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসান, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। রূপসী চাঁদপুর সমিতির কর্মকর্তাসহ অনেকে সপরিবারে উপস্থিত ছিলেন।

সকালে নাশতা পরিবেশনের পর প্রধান উপদেষ্টা মোঃ রাকিবুজ্জামান খান (তনু) বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবু সেলিম রেজা, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, আহবায়ক সিদ্দিকুর রহমান (লিটন), সদস্য সচিব – এলাহী তালুকদার, সংগঠনের সভাপতি- শামসুল ইসলাম, সাধারন সম্পাদক শফিউল আলম, মোঃ রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, মসিতুল্লাহ মাসুম, আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ বহু আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের প্রচুর সদস্যগন উপস্থিত ছিলেন।

এরপর শিশু-কিশোরদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বয়স্কদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ এবং মহিলাদের জন্য আকর্ষনীয় পিলোপাসিং খেলা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজে বিভিন্ন সুস্বাদু দেশীয় পদের খাবারের আয়োজন করা হয় নিরন রেষ্টুরেন্ট থেকে।

উল্লাপাড়া সোসাইটির নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীন নির্বাচন কমিশনার জনাব মোঃ আবু সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোঃ রাকিবুজ্জামান খান (তনু) সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উল্লাপাড়া উপজেলাকে জেলায় বাস্তবায়নের দাবী জানান।

এছাড়া আরোও বক্তব্য রাখেন ফারুখ মজুমদার, মামুন মিয়াজি ও মনোয়ারুল ইসলাম। বিকেলে উত্তরবঙ্গের কন্ঠশিল্পী নাজু আকন্দ সংগীত পরিবেশন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ পর্ব পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামরুজ্জামান। ঝালমুড়ি ও চা পরিবেশন করেন মোঃ শফিকুল ইসলাম প্রান প্রতিম সাহা ও শাহীন মাহ্মুদ। এই পুরো আয়োজনটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: সিদ্দিকুর রহমান এবং তার টিম।

Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.