শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে : সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে : সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত

দেশের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়া হয়েছিল সতর্কবার্তা হিসেবে, যেন কেউ তাদের বিরুদ্ধে আর কথা না বলে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে—এর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতৃত্বের কারণেই পরাশক্তিগুলো দেশের ওপর রাজনৈতিক প্রভাব ও আগ্রাসন বিস্তার করতে পেরেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ভালো উদাহরণ তৈরি করতে হবে।

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.