শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দুই প্যানেলের প্রার্থী চূড়ান্ত : বাংলাদেশ সোসাইটির নির্বাচন জমে উঠছে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

দুই প্যানেলের প্রার্থী চূড়ান্ত : বাংলাদেশ সোসাইটির নির্বাচন জমে উঠছে

আতাউর রহমান-মোহাম্মদ আলী-রুহুল আমিন সিদ্দিকী-জাহিদ মিন্টু

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আম্ব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে কমিউনিটিতে। প্রার্থীরা নেমে গেছেন সরব প্রচারণায়। যদিও এই প্রচারণা গ্রীষ্ম মৌসুম শুরুর পর থেকে চলছে বিভিন্ন সামাজিক এবং আঞ্চলিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায়। প্যানেল ঘোষণা ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ায় এখন পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এতে ১৮ হাজার ৬১৩ প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের সুযোগ পাবেন। তাদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেলের বিপরীতে লড়ছেন সেলিম-আলী পরিষদ। ১৯টি পদে নির্বাচন হবে। ইতোমধ্যে যাছাই-বাছাই শেষে দুই প্যানেলের মোট ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে সেলিম-আলী প্যানেল থেকে রিজু মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কারণ তার বিপরীতে কোন প্রার্থী নেই।

প্রধান নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেলিম-আলী প্যানেল ১৯টি পদে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান (কামরুল), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুর ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জে এইচ খান (ডিউক খান), সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার (বাবুল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।

রুহুল-জাহিদ প্যানেল ১৭টি পদে ১৭ জনের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে। ‘রুহুল-জাহিদ’ প্যানেল থেকে প্রচার ও গণসংযোগ সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য বাদে ১৭টি পদে মনোনয়নপত্র জমা দেয়। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুলইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ মোহাম্মেদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, মোহাম্মদ এন ইসলাম, একেএম রফিকুল ইসলাম ডালিম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল। এদিন সভাপতি পদ রেখে কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী।

Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.