শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ

পুরোনো ছবি।

দেশে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এসব গুমের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এসব ঘটনার শিকার ৯৫ জন এখনো পরিবারের কাছে ফেরত আসেনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি।

জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ১০০টি অভিযোগ দাখিল করে। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা।

এসব গুমের ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে। এসব তথ্য নিশ্চিত করেছেন মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.