বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

হামজা চৌধুরী, লিটন দাসরা এ বছরে ব্যস্ত সময় কাটাবেন। ছবি : ফাইল ছবি

নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত সেপ্টেম্বরে আসবে বাংলাদেশ সফরে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল মূলত গত বছরের আগস্টে।

মেয়েদের ক্রিকেটও ব্যস্ত থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। ইংল্যান্ডে জুন-জুলাইয়ে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফুটবলে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। সাফও রয়েছে এ বছরে। একনজরে

ছেলেদের ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফেব্রুয়ারি-মার্চ

পাকিস্তানের বাংলাদেশ সফর

২ টেস্ট , ৩ ওয়ানডে , ৩ টি-টোয়েন্টি (মার্চ-এপ্রিল)

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (এপ্রিল)

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (জুন)

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

২ টেস্ট, ৫ ওয়ানডে (জুলাই)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

২ টেস্ট (আগস্ট)

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (আগস্ট)

ভারতের বাংলাদেশ সফর

৩ ওয়ানডে (সেপ্টেম্বর)

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

২ টেস্ট (অক্টোবর-নভেম্বর)

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

২ টেস্ট, ৩ ওয়ানডে (নভেম্বর-ডিসেম্বর)

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুন-জুলাই

ছেলেদের ফুটবলে বাংলাদেশের ম্যাচ

এশিয়ান কাপ বাছাইপর্ব

৩১ মার্চ (প্রতিপক্ষ সিঙ্গাপুর)

সাফ চ্যাম্পিয়নশিপ

সময় চূড়ান্ত হয়নি

মেয়েদের ফুটবলে বাংলাদেশের ম্যাচ

নারী এশিয়ান কাপ

মার্চ, অস্ট্রেলিয়া

 

Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.