শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলটি।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে এদিন জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সারজিস আলম বলেন, আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। আর সব থেকে বড় অনুধাবন হচ্ছে জুলাই স্পিরিটকে সামনে রেখে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো আমরা দেখেছি।

এ সমন্বয়ক বলেন, আমরা নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারও শহিদের জীবনের ওপর, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত।

Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.