বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে তার প্রশাসন সিটিকে নিরাপদ ও মূল্যসাশ্রয়ী সিটি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিউইয়র্কের অধিবাসীরা যাতে জীবনযাত্রার মান উন্নত করে তাদের স্বপ্ন পূরণ করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যেই তার প্রশাসন সংগ্রাম করে চলেছে। মেয়র তার সাপ্তাহিক মতামত নিবন্ধে একথা বলেছেন।
তিনি বলেন, নিউইয়র্কবাসীরা পাঁচ বরো জুড়ে জননিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাস্তায় পুলিশ টহল বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছেন, যাতে সিটিতে তাদের বসবাসযোগ্যতা আরো সহজ হতে পারে। আমরা তাদের অনুরোধ মাথায় রেখে সিটিকে নিরাপদ করতে সকল পরিশ্রম নিয়োজিত করেছি। আমরা নিরাপত্তার সমস্যা সমাধানকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়েছি এবং সবই করা হয়েছে কমিউনিটিগুলোর বৃহত্তর কল্যাণের স্বার্থে। তিনি বলেন, আমরা এ বছর ৪,০০০ পুলিশ অফিসার নিয়োগ করেছি। সাবওয়ে সিস্টেমে ১,০০০ এর বেশি অতিরিক্ত পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে। রাস্তায় অবৈধ বিক্রি, ছোটখাট চুরি, মানসিক স্বাস্থ্য সংকট এবং লাইসেন্সবিহীন গাঁজার দোকান নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়েছি।
তিনি সিটি প্রশাসনের জননিরাপত্তা বিষয়ক রিপোর্ট প্রকাশ করার বিষয় উল্লেখ করে বলেন, ‘সাফার টুগেদার: দ্য অ্যাডামস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচ টু কমিউনিটি-ড্রাইভেন পাবলিক সেফটি,’ রিপোর্ট অনুযায়ী আমাদের জননিরাপত্তা কৌশল কাজ করছে, এবং আমাদের কমিউনিটি, রাস্তা এবং সাবওয়েগুলি আরো বেশি নিরাপদ হচ্ছে। যেখানে অপরাধ ঘটছে আমরা সেখানে বিশৃঙ্খলা বিধানের সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এর ফলে আমরা ১,৩০০টিরও বেশি অবৈধ গাঁজার দোকান বন্ধ করেছি।
১৯,০০০ এর বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং নভেম্বর মাসে আমাদের সাবওয়েতে অপরাধ কমেছে ১৫ শতাংশ। আমাদের প্রচেষ্টার কারণে সিটিতে সব ধরনের অপরাধ কমেছে। আমরা জানি যে কর্মজীবী নিউইয়র্কবাসীসহ সকলকে নিরাপদ থাকতে হবে এবং নিরাপদ বোধ করতে হবে। তাহলেই সিটি আরো কর্মচঞ্চল ও গতিশীল হয়ে উঠবে এবং আর্থিক প্রবৃদ্ধি বাড়বে।
রিপাবলিকান দলে যোগ দেওয়ার ইঙ্গিত মেয়র এরিক অ্যাডামসের
ডেমোক্রেটিক দল ছেড়ে রিপাবলিকান দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ডেমোক্রেটিক দল থেকে একসময় দূরে সরে আসা অ্যাডামস সাম্প্রতিক মাসগুলোতে বড় রকমের রাজনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছেন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত রিপাবলিকান দলে থাকা অ্যাডামস ঘণ১-এ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমেরিকান পার্টির একজন সদস্য। আমি এই দেশকে ভালোবাসি।’ তিনি আরও যোগ করেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমেরিকান মূল্যবোধ ধরে রাখা তার লক্ষ্য। চওঢ১১-এ আরেক সাক্ষাৎকারে মেয়র অ্যাডামস বলেন, ‘আমি যে দলেই থাকি না কেন, আমি আমেরিকান মূল্যবোধের পক্ষে কাজ করে যাব।’ তিনি বলেন, রাজনীতিবিদদের উচিত দলীয় বিভাজন ছেড়ে দ্বিদলীয়তার মাধ্যমে জনগণের উদ্বেগগুলোর সমাধান করা।
গত সেপ্টেম্বর মাসে তুর্কি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগে মেয়র অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়।
তিনি এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। অভিযোগের পর ডোনাল্ড ট্রাম্পের প্রতি উষ্ণ মনোভাব প্রদর্শন করেন অ্যাডামস। অন্যদিকে অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে আখ্যা দেন ট্রাম্প, যা তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করে। ট্রাম্প নিজেও বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় এ বিষয়ে তাদের অভিজ্ঞতা মিলেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের পাঠানোর পরে এ বিষয়ে কাজ শুরু হয়। এরিক অ্যাডামসের এই অবস্থান রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার সম্ভাব্য দলবদল ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র : ওয়াশিংটন এক্সামিনার
Posted ১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh