বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তহবিল বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নিউইয়র্কে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তহবিল বৃদ্ধির প্রস্তাব

নিউইয়র্কের ডেমোক্র্যাটিক রাজ্য আইনপ্রণেতা ও ক্ষুধা নির্মূলে সক্রিয় সংগঠনগুলো আগামী রাজ্য বাজেটে একটি বিস্তৃত খাদ্য নিরাপত্তা প্যাকেজ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁটের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্যাকেজে পুষ্টি ও কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির জন্য ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তার ন্যূনতম মাসিক পরিমাণ ২৪ ডলার থেকে বাড়িয়ে ১০০ ডলারে উন্নীত করার প্রস্তাব রয়েছে। এছাড়া প্রায় ৪১ হাজার শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তার জন্য ২৪৪ মিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানানো হয়েছে। এরা সম্প্রতি ফেডারেল এসএনএপি
(SNAP) খাদ্য সহায়তা কর্মসূচির বাইরে পড়েছেন।

রাজ্য সিনেটর মিশেল হিঞ্চি বলেন, “খাদ্য পাওয়া মানুষের মৌলিক মর্যাদার অংশ। নিউইয়র্কে কেউ ক্ষুধার্ত থাকবেÑএটি আমরা মেনে নিতে পারি না।” আইনপ্রণেতাদের মতে, ফেডারেল সরকারের কাটছাঁটের ফলে রাজ্য সরকারের ওপর অতিরিক্ত দায়িত্ব পড়ছে এবং খাদ্য সরবরাহকারী সংস্থাগুলোর ওপর চাপও বাড়ছে। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, তহবিলের স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে রাজ্য সরকারকে প্রতি বছর প্রতিটি জেলার খাদ্য নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। পাশাপাশি ডাবল আপ ফুড বক্স, নিউট্রিশন আউটরিচ এবং পুষ্টি শিক্ষা কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কিছু আইনপ্রণেতা অভিযোগ করেছেন যে ফেডারেল সরকারের সাম্প্রতিক পদক্ষেপে খাদ্য সহায়তা সীমিত হয়ে পড়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, নথিবিহীন ব্যক্তিদের জন্য তহবিল বন্ধ করা এবং তথ্য যাচাইয়ের শর্ত আরোপ করা প্রতারণা ও অপব্যবহার রোধের জন্য প্রয়োজনীয়। নিউইয়র্কের আইনপ্রণেতারা আশা করছেন, আসন্ন রাজ্য বাজেটে এই খাদ্য নিরাপত্তা প্যাকেজ অন্তর্ভুক্ত হলে দারিদ্র্যপীড়িত ও ক্ষুধার ঝুঁকিতে থাকা মানুষের জন্য বড় ধরনের সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.