Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগস্ট

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগস্ট

নিউইয়র্কে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৮ আগস্ট দিনব্যাপী স্মরণ ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। আয়োজকদের দাবি, এটি হবে আন্তর্জাতিক পরিসরে জুলাই বিপ্লবের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা তুলে ধরার একটি উদ্যোগ।এই আয়োজনকে সামনে রেখে গত ৮ জুলাই জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টস’। সংবাদ সম্মেলনা পরিচালনা করেন এ. কে. আব্দুল কাদের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাবিদ ড. শেখ মিজানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ড. আবিদ বাহার, ডা. জুনুন চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, রহমত উল্লাহ, হাজী আনোয়ার হোসেন লিটন, এমদাদ চৌধুরী দীপু, মিসবাহ উদ্দিন আহমদ, এ. কে. আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, নূরুল হক চৌধুরী, জাবেদ আহমদ, আব্দুল আলীম এবং দীপন গাজী। বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের ভাষ্য, এই আয়োজনের উদ্দেশ্য শুধু স্মরণ নয়, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস তুলে ধরা।

৮ আগস্ট শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে কর্মসূচি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জান দেবো, কিন্তু জুলাই দেবো না’। এটি জুলাই বিপ্লবের শহীদ ওসমান বিন হাদির স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে বলে আয়োজকেরা জানান। দিনব্যাপী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া, শহীদদের স্মরণ, দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ‘ভয়াবহতা থেকে বিজয়: জুলাই বিপ্লব’ শীর্ষক শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। এ ছাড়া উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংগীত, আবৃত্তি, দেশাত্মবোধক কবিতা পরিবেশন এবং বিপ্লবভিত্তিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও নিরাপত্তা, রসায়ন, মানববিদ্যা, গণিত, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক মনোবিজ্ঞান নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক চিন্তাবিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হবে। ‘প্রতিরোধ থেকে পুনর্গঠন’ প্রতিপাদ্যে সেখানে আলোচনা হবে। কর্মসূচিতে জুলাই বিপ্লবের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত সংগ্রামী, মানবাধিকারকর্মী, কমিউনিটি সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হবে। সমাপনী পর্বে থাকবে ঐক্যের ঘোষণা, বিশেষ দোয়া এবং জাতীয় সংহতির অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজুর রহমান ও ড. শেখ মিজান প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, মানবাধিকারকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ‘উই আর দ্য পিপলস’-এর প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন, ডা. জুনুন চৌধুরী, প্রফেসর শেখ মিজান, ড. শামীম আহমেদ, ড. কাওসার আহমেদ, গোলাপী বেগম, রুকসানা, এমদাদ চৌধুরী দীপু, হাজী আনোয়ার হোসেন, রকস্টার ব্যান্ডের কণ্ঠশিল্পী বিপ্লব, শাহ ইসলাম, এমডি আশিক, এমডি আরমান, এমডি শফিক, এমডি রেজাউল করিম, দীপন গাজীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.