Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে দুই শত নির্মাণশ্রমিক নিয়োগ

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নিউইয়র্কে দুই শত নির্মাণশ্রমিক নিয়োগ

নিউইয়র্কে নির্মাণ খাতে কাজের সুযোগ তৈরি হয়েছে। রাজ্যের শ্রম বিভাগের তত্ত্বাবধানে ২০০ জন দক্ষ নির্মাণশ্রমিক শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেয়া হবে। তবে এই নিয়োগে আবেদন গ্রহণ করা হবে সীমিতসংখ্যক প্রার্থীর কাছ থেকে। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক অঙ্গরাজ্যের শ্রম বিভাগ জানিয়েছে, নির্মাণ ও সাধারণ ভবন শ্রমিকদের স্থানীয় ইউনিয়ন ৭৯-এর যৌথ শিক্ষানবিশ ও প্রশিক্ষণ কমিটি এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ জুলাই এবং চলবে ২৩ জুলাই পর্যন্ত। এই নিয়োগে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। মাত্র প্রথম দুই হাজার আবেদনকারী আবেদনপত্র পাওয়ার সুযোগ পাবেন। টানা ১০ কার্যদিবস প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টার জন্য আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহীদের নির্ধারিত সময়ে এমটিটিএফের ওয়েবসাইটে গিয়ে স্থানীয় ইউনিয়ন ৭৯-এর আবেদনের অংশে প্রবেশ করে প্রাথমিক তথ্য জমা দিতে হবে। আবেদন গ্রহণ হলে প্রার্থীর কাছে প্রথমে নিশ্চিতকরণ বার্তা এবং পরে পৃথক বার্তায় মূল আবেদনপত্র পাঠানো হবে।যাঁদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তাঁরা স্থানীয় গ্রন্থাগার অথবা নিউইয়র্ক অঙ্গরাজ্যের শ্রম বিভাগের কর্মসংস্থান কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন।

ইলেকট্রনিক বার্তায় পাওয়া আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর নিজের হাতে স্বাক্ষর করে লং আইল্যান্ড সিটির ৪২-৫৩, ২১ নম্বর স্ট্রিটে অবস্থিত কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র চাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে এবং অবশ্যই ২৪ জুলাইয়ের মধ্যে এটি জমা দেয়া বাধ্যতামূলক।এই শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নিতে হলে প্রশিক্ষণ শুরুর সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে কঠিন পরিবেশে কাজ করার সক্ষমতার বিষয়েও অঙ্গীকার দিতে হবে।কাজের প্রয়োজনে উঁচু স্থানে, বদ্ধ জায়গায় কিংবা অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে কাজ করতে হতে পারে। এ ছাড়া ৯৪ পাউন্ড ওজনের নির্মাণসামগ্রী ৩০ ফুট পর্যন্ত বহন করা এবং বেলচা দিয়ে আধা ঘন গজ বালু সরানোর মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে নিজ খরচে মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় পাস না করলে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।

যাঁরা সম্পূর্ণ আবেদনপত্র জমা দেবেন, তাঁদের সেদিনই সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।শ্রম বিভাগ জানিয়েছে, এই নিয়োগে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ বা বৈবাহিক অবস্থার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না। বিশেষ করে নারী এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি রয়েছেÑ এমন বাংলাদেশিদের জন্যও এই শিক্ষানবিশ কর্মসূচি নির্মাণ খাতে দক্ষতা অর্জন এবং স্থায়ী কর্মজীবন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

Posted ২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.