বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বাঁ থেকে-নার্গিস আহমেদ, ডা. রুমানা সাবুর, ড. নাজনীন আহমেদ, রুবাইয়া রহমান ও সামা সাঈদ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত পাঁচজন বাংলাদেশি-আমেরিকান নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই আলোকিত নারীদের স্বীকৃতি জানানো হয়। গত ৪ এপ্রিল শনিবার সিটির জ্যামাইকা এলাকায় আরটিভি আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সম্মাননা পাওয়া নারীদের মধ্যে রয়েছেন-সুপ্রিম কোর্টের প্রথম বাংলাদেশি নারী বিচারপতি সোমা সাঈদ, ইউএনডিপির পলিসি অ্যাডভাইজার ও অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ, উদ্যোক্তা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ, ডা. রুমানা সাবুর এবং রুবাইয়া রহমান।

আরটিভির সিইও আশিকুর রহমান আলোকিত এসব নারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, গত বছর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি নারীদের সংবর্ধনা দেওয়া হলেও এবার তা নিউইয়র্কে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নারীরা আরও অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মাননা পাওয়া নারীরা প্রমাণ করেছেন, প্রবাসে থেকেও বাংলাদেশকে গর্বিত করা সম্ভব। তারা বলেন, পরিবারের সহযোগিতা থাকলে নারীরা ঘরে ও বাইরে সমানভাবে অবদান রাখতে পারেন। পুরুষদের তুলনায় অনেক ক্ষেত্রে বেশি পরিশ্রম করেই নারীরা সমাজে অবদান রাখছেন বলেও তারা উল্লেখ করেন।প্রতিটি অর্জনই নতুন অনুপ্রেরণা-এই বিশ্বাস নিয়ে নিউইয়র্কে সম্মাননা পাওয়া নারীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারী হয়ে থাকবেন বলে জানায় আরটিভি পরিবার।
Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh