বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অ্যাপ্রিসিয়েশন ডিনার

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অ্যাপ্রিসিয়েশন ডিনার

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত সামাজিক সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির উদ্যোগে উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘অ্যাপ্রিসিয়েশন ডিনার’।

গত ২২ মে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলায়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সম্প্রীতি, আনন্দ ও মিলনমেলার আবহ। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে গুলশান টেরেস যেন এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর অনেকেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। উপস্থিত অতিথিরা নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই পুনর্র্নিবাচিত প্রেসিডেন্ট জেএফএম রাসেল এবং নতুন সেক্রেটারি মাসুদ রানা তপন আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। তারা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি জেএফএম রাসেল তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি প্ল্যাটফর্ম। আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। কমিউনিটির মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।

নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ পরিসরে কাজ করবে।তিনি আরো বলেন, আজকের এই এ্যাপ্রিসিয়েশন ডিনার মূলত আমাদের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট্ট প্রয়াস। সবাই যেভাবে আমাদের পাশে থেকেছেন, তাতে আমরা সত্যিই অনুপ্রাণিত।

সেক্রেটারি (ইলেক্ট) মাসুদ রানা তপন বলেন, কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাই। আজকের অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কমিউনিটির মানুষের হৃদয়ের খুব কাছের একটি সংগঠন।

তিনি আরো বলেন, আমরা চাই নতুন প্রজন্মকেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে বিভিন্ন সেবামূলক ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ডিনারের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও প্রাণবন্ত আড্ডা। অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।আয়োজকরা জানান, নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মূলত ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এই অ্যাপ্রিসিয়েশন ডিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপস্থিত অতিথিরাও আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Posted ৯:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.