বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর কেথি হোকুল। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহারান মামদানি তার প্রথম বাজেট ঘোষণা করার ঠিক আগেই রাজ্য গভর্নর কেথি হোকুল সিটিকে ১.৫ বিলিয়ন ডলার অতিরিক্ত অনুদান দিয়েছেন। এই অনুদান দেওয়া হলো মামদানির আলবেনিতে আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত অর্থের আবেদন করার এক সপ্তাহের কম সময় পরে।
গভর্নর হোকুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, একটি শক্তিশালী নিউইয়র্ক সিটি মানে একটি শক্তিশালী নিউইয়র্ক রাজ্য। এই বিনিয়োগ শহরের সেবাগুলোকে রক্ষা করবে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। নিউইয়র্কবাসী আশা করেন যে রাজ্য ও শহর একসাথে কাজ করবে, এবং আমি মেয়রের সঙ্গে পারিবারিক ও কর্মজীবী মানুষের জন্য এটি কার্যকর করতে পেরে গর্বিত।”
বাজেট সূত্রের বরাতে জানা গেছে, ১.৫ বিলিয়ন ডলারের এই অনুদানকে আগামী বছরের জন্য ১ বিলিয়ন ডলার এবং ২০২৭-২০২৮ অর্থবর্ষের জন্য ৫১০ মিলিয়ন ডলারে ভাগ করা হবে। মেয়র মামদানি এসময় বলেন, কর্মজীবী নিউইয়র্কবাসী এই বাজেট সংকট তৈরি করেননি, তাই তাদেরই দায়ভার বহন করা উচিত নয়। পূর্ব প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমাদের শহর দায়িত্বশীল এবং সহযোগিতামূলক নেতৃত্বের যোগ্য। নতুন এই চুক্তি গভর্নর হোকুল ও ডেমোক্র্যাটিক সোশালিস্ট মেয়র মামদানির মধ্যে সুসম্পর্ক প্রতিফলিত করে।
হোকুল নভেম্বরের নির্বাচনের আগে মামদানিকে সমর্থন করেছিলেন এবং মামদানি হোকুলের পুনঃনির্বাচন প্রচারণায় তাকে সমর্থন করেছেন। শহরের বাজেটের ভারসাম্য রক্ষার জন্য মামদানির এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে ১.৫ বিলিয়ন ডলারের এই অনুদান নগরের ৭ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে উল্লেখযোগ্য সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh