বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমের পদত্যাগের ঘোষণা এল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ খবর দিয়ে বলেছেন, চলতি মার্চ মাসের শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ক্রিস্টি নোম।
মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছেড়ে যাচ্ছেন তিনি। তার জায়গায় সেনেটর মার্কওয়েন মুলিনকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি ট্রুথ সোশালে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওকলাহোমার সম্মানিত সেনেটর মার্কওয়েন মুলিন ৩১ মার্চ ২০২৬ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন।
আর ট্রাম্পের বিচারে আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব।
‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ তার জন্য সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিম গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেওয়া হবে তার কাজ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh