শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের’, বিবিসি বাংলাকে তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

‘প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের’, বিবিসি বাংলাকে তারেক রহমান

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের ওপর। দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নে, তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’

তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না না, সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।’ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে। দল কিভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।’

দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।’

Posted ২:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.