স্পোর্টস ডেস্ক | রবিবার, ০২ জুন ২০২৪
ছবি: সংগৃহীত
বিবর্ণ এক প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ছন্দে ফিরতে পারলনা টাইগাররা।
নিউইয়র্কে শনিবার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।বিশ্বকাপ ফেভারিটদের বিপক্ষে হার অনেকটা প্রত্যাশিত থাকলেও এদিন কোন প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি টাইগাররা।ভারতের দেওয়া ১৮৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ১২৩ রান।ষষ্ট উইকেট জুটিতে দুই অভিজ্ঞ তারকা সাকিব-মাহমুদুল্লাহ ৭০ রানের জুটি না গড়লে হারের ব্যবধান আরও বড় হতে পারত বাংলাদেশের।
আগে ব্যাটিংয়ে নামা ভারতের একাদশে এদিন ছিলেন না বিরাট কোহলি,যশস্বী জয়সেওয়াল।ব্যাটসম্যান যারাই মাঠে নেমেছেন এক স্যামসন ছাড়া তাদের সবারই প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে।তবে এর মধ্যে ভারতকে বাড়তি স্বতি দেবে দীর্ঘদিন পর দলে ফেরা রিসাভ পন্তের ফিফটি। বাকিদের সুযোগ দিতে মাঠ ছাড়ার আগে ৩২ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ দুই মাস মাঠ ও মাঠের বাইরে খারাপ সময় পার করা হার্দিক পান্ডিয়াও এদিন খেলেছেন ২৩ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস। রান পেয়েছেন রোহিত-সূর্যকুমারও।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন সাকিব আল হাসান, ধারিত চার ওভারে ৪৭ রান দিয়ে সাকিব ছিলেন উইকেট শূন্য।
ব্যাটিংয়ের সাম্প্রতিক সময়ে ভীষণ বাজে ফর্মে থাকা বাংলাদেশের ব্যাটসম্যানরা এদিনও ছিলেন বিবর্ণ।অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে
মাত্র ৭ রানেই বাংলাদেশ হারায় ৩ উইকেট।দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন আউট হয়েছেন শূন্য রানে, লিটন ৬ রানে।
তানজিদ হাসান (১৮ বলে ১৭ রান) ও তাওহিদ হৃদয় (১৪ বলে ১৩ রান) চেষ্টা করে বড় করতে পারেননি। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসনের ৫৯ বলে ৭০ রানের জুটি স্রেফ হারের ব্যবধানটাই কিছুটা সম্মানজনক করতে পেরেছে।স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২৮ বলে ৪০ রান, সাকিব খেলেন ৩৪ বলে ২৮ রানের ইনিংস।
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh