বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রেমের সম্পর্কে আছেন, তবু আরেকজনকে ভালো লাগছে, সমাধান কী?

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রেমের সম্পর্কে আছেন, তবু আরেকজনকে ভালো লাগছে, সমাধান কী?

প্রতীকি ছবি

প্রেমে থাকলেও মাঝেমধ্যে মন ছুটে যেতে পারে অন্য কারও দিকে। হয়তো অফিসে নতুন যোগ দেওয়া একজন সহকর্মী বা পুরোনো এক বন্ধুর আচরণে হঠাৎ ভালো লাগার অনুভূতি! অনেকেই এমন পরিস্থিতিতে পড়ে ভীষণ দ্বিধায় থাকেন—এটা কি বিশ্বাসঘাতকতা? নাকি স্বাভাবিক মানসিক এক অবস্থা?

মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এই অনুভূতি স্বাভাবিক—এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই।

হঠাৎ ভালো লাগা মানেই প্রেম?

যুক্তরাষ্ট্রের থেরাপিস্ট অ্যাফটন টার্নার বলেন, “ক্রাশ খাওয়া খুব সাধারণ একটি বিষয়। এটা আমাদের মস্তিষ্কের ডোপামিন ক্ষরণজনিত একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। বেশিরভাগ সময় এই ভালো লাগা কয়েক দিনের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়।”

কিন্তু সেই ভালো লাগা যদি আরও গভীর হয়ে ওঠে? এমন পরিস্থিতিতে কী করবেন?

টার্নার বলছেন, “প্রথমে নিজেকে সময় দিন। আপনার অনুভূতি সত্যিকারের, না কি কেবলই ক্ষণিকের মোহ—তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে দুটো সম্পর্ক থেকেই সাময়িকভাবে সরে আসুন। নিজের মনের কথা আগে নিজেই বুঝুন।”

বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনোবিদ নাদিয়া নাসরিন বলেন, “নতুন কাউকে ভালো লাগা খারাপ কিছু নয়। কিন্তু আপনি কেন সেই মানুষটির প্রতি আকৃষ্ট হচ্ছেন, সেটা বুঝে ফেলা জরুরি।”

তিনি আরও বলেন, এই অবস্থায় নিজেকে কিছু প্রশ্ন করা উচিত:

আপনি কি বর্তমান সম্পর্কে সুখী?

নতুন মানুষটির কোন দিক আপনাকে টানছে?

আপনি সম্পর্ক থেকে কী চাচ্ছেন?

কার সঙ্গে ভবিষ্যৎ ভাবা সম্ভব বলে মনে হচ্ছে?

নতুন মানুষটি আপনার অনুভূতিতে কতটা আন্তরিক?

ভালো লাগা মানেই সম্পর্ক বদল নয়:

এমন অবস্থায় হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অনেক সময় দেখা যায়, চলতি সম্পর্কে একঘেয়েমি তৈরি হলে কেউ কেউ নতুন সম্পর্কে জড়াতে চান। এতে আগের সমস্যাগুলো অনুপস্থিত থেকেও নতুনভাবে সামনে আসে। তাই নতুন সম্পর্কে না ঝাঁপিয়ে আগে নিজের সঙ্গে বোঝাপড়া জরুরি।

খোলামেলা কথা বলুন:

বর্তমান সঙ্গীর সঙ্গে কথাটি শেয়ার করুন। এটা কঠিন হলেও একান্ত প্রয়োজন। হতে পারে তিনিও সম্পর্কের ভেতরের ফাঁকফোকর বুঝে নিজেকে বদলাতে চান। বা আপনারা একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।

নাদিয়া নাসরিন বলছেন, “আজকাল অনেক কাপলই খোলামেলা আলোচনা করে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখছেন। কেউ কেউ থেরাপি নিচ্ছেন, আবার কেউ সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নিচ্ছেন সম্মিলিতভাবে।”

থেরাপিস্টের সাহায্য নিন:

আপনি একা সিদ্ধান্ত নিতে না পারলে বা দ্বিধায় থাকলে সম্পর্ক বিশেষজ্ঞ বা থেরাপিস্টের কাছে যেতে পারেন। তারা আপনাকে আপনার আবেগ বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন।

শেষ কথা:

মন আর মস্তিষ্ক কখনো কখনো বিপরীত দিকে টানে। কিন্তু সম্পর্ক মানে কেবল ভালো লাগা নয়—এখানে আছে দায়, দায়িত্ব, বোঝাপড়া আর পরস্পরের প্রতি সম্মান। নিজের আবেগকে অস্বীকার না করে, সচেতনভাবে চিন্তা করুন, সময় নিন—সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

রহস্যময়

(1142 বার পঠিত)

এক ঘণ্টার মেয়র!

(936 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.