শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফোবানা’র চেয়ারপারসন রেজা সদস্য সচিব মাসুদ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

ফোবানা’র চেয়ারপারসন রেজা সদস্য সচিব মাসুদ

যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন এ কমিটিতে রেহান রেজা (ক্যানসাস) চেয়ারপারসন এবং মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। গত রবিবার (২৮ নভেম্বর), মারিল্যান্ডস্থ গেলর্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২১-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেকট্রনাক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ।

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২১-২০২২ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিলু মওলা(জর্জিয়া), যুগ্ম নির্বাহী সচিব-নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)। আউটস্ট্যান্ডিং সদস্যরা হলেন- জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক), জি. আই. রাসেল (ভার্জিনিয়া), নুরুল আমিন (ভার্জিনিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), মোহাম্মদ এম. জহির রহমান জহির (ফ্লোরিডা), ড. জয়নুল আবেদীন (ক্যালিফর্নিয়া), শাহ হালিম (টেক্সাস), বেদারুল ইসলাম বাবলা (নিউ ইয়র্ক), মোহাম্মদ এম. আরেফিন (বাবুল) (জর্জিয়া)।

নির্বাচিত ১৭টি প্রতিনিধি সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড (ইলিনয়েস), বাংলাদেশ এসোসিয়াটিও অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ (নিউ জার্সি), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, (ভার্জিনিয়া), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ থিয়েটার (হিউস্টন, টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন (হিউস্টন, টেক্সাস), বাংলা ফাউন্ডেশন (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), মানচিত্র ফাউন্ডেশন (জর্জিয়া), প্রিয়বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), শতদল ইন্ক্ (নিউ জার্সি), বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস)।
আগামী ২০২২ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন-বাংলাদেশ এসোসিয়াটিও অফ শিকাগোল্যান্ড (শিকাগো, ইলিনয়েস) এবং আগামী ২০২৩ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস)। দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারবৃন্দরা হলেন-প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার রবিউল করিম ও নির্বাচন কমিশনার ড. জিনাত নবী প্রমুখ। বাংলা প্রেস, নিউ ইয়র্ক

Posted ৬:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.