বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে : প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে : প্রস্তুতি সম্পন্ন

নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস আবারও সাজছে লাল-সবুজের উৎসবে। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে গৌরবের সঙ্গে তুলে ধরতে আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ ডে প্যারেড ২০২৬”। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নানা আয়োজন, থিমভিত্তিক ফ্লোট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের অংশগ্রহণে এবারের প্যারেডকে আরও বৃহৎ ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।যৌথভাবে প্যারেডের আয়োজন করছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। প্যারেডকে কেন্দ্র করে ইতোমধ্যেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজকরা জানান, এবারের প্যারেডে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। প্যারেডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান বিভিন্ন থিমভিত্তিক ফ্লোট, ব্যানার ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে।অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠন। থাকছে ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন, ঢাক-ঢোল, ব্যান্ড পারফরম্যান্স এবং কমিউনিটি প্রতিনিধিদের উপস্থিতি।

আয়োজকদের প্রত্যাশা, এবারের প্যারেডে কয়েক হাজার মানুষের সমাগম হবে।এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় তারকাদের উপস্থিতিও থাকছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী তানজিন তিশা, রিচি সোলায়মান এবং অভিনেতা সজল নূরসহ আরও কয়েকজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজিজ এবং গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

এদিকে, প্যারেড উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাজুড়ে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্যারেডটি সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারেডের আহ্বায়ক গিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশ ডে প্যারেড শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। গত বছরের তুলনায় এবারের আয়োজন আরও বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা আশা করছি।”

আয়োজকদের মতে, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ অংশের বসবাস জ্যাকসন হাইটসকেন্দ্রিক হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। “বাংলাদেশ ডে প্যারেড” সেই পরিচয়কে আরও সুদৃঢ়ভাবে বিশ্বদরবারে তুলে ধরছে বলেও মনে করছেন কমিউনিটির নেতৃবৃন্দ।বাংলাদেশ ডে প্যারেডের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঠিকানা এবং আরটিভি ইউএসএ।

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.