বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ চলছে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ চলছে

বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। 

বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভোটার সংগ্রহ অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়াও এগিয়ে চলছে। সোসাইটির কর্মকর্তারা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় সরাসরি গিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন। ইতোমধ্যে জ্যাকসন হাইটস ও ওজনপার্কে সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ এপ্রিল জ্যামাইকার স্টার কাবাবের সামনে এবং ২৭ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্লেসের সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।

গত ১৮ এপ্রিল নিউইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রহিম হাওলাদার, কর্মকর্তা ডিউক খান, সাবেক কর্মকর্তা ফারুক হোসেন মজুমদার, কমিউনিটি অ্যাকটিভিস্ট জয় চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নুজ্জামান চৌধুরী, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদুল হক সেলিম এবং প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ।

এদিকে ওজন পার্কে সদস্য নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়। ২০ এপ্রিল মিজান ওয়ের পাশে বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এদিন মোট ৯০ জন সাধারণ সদস্য নিবন্ধিত হন, যার মধ্যে ১২ জন আজীবন সদস্য রয়েছেন। নিবন্ধন কার্যক্রমে অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য হাসান খান এবং সাধারণ সদস্য ফারজানা চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, উপদেষ্টা গহর চৌধুরী কিনু এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে বর্তমান কার্যকরী কমিটি ইতোমধ্যে সাত সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান আবু নাসের এবং সদস্যরা হলেন রুহুল আসিরকার, আহবাব চৌধুরী খোকন, শামসুদ্দীন আজাদ, বদরুল হোসেন খান, মিয়া মোহাম্মদ দুলাল এবং মিঠু হামিদ। গত ১৫ এপ্রিল জ্যামাইকার একটি রেস্টুরেন্টে নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। জানা গেছে, ইতোমধ্যে দুটি প্যানেল নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। আগামী ৩০ জুন সদস্য হওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এর আগেই প্রার্থী তালিকা ও প্যানেল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সোসাইটির সম্ভাব্য সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ওয়াসি চৌধুরী। সম্ভাব্য সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ এবং সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী।

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.