বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাপার প্রেসিডেন্ট প্রিন্স আলম সেক্রেটারি জামিল সরোয়ার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বাপার প্রেসিডেন্ট প্রিন্স আলম সেক্রেটারি জামিল সরোয়ার

নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্যদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রথমবারের মতো সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম আলম (প্রিন্স আলম) এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিটেকটিভ জামিল সরোয়ার জনি। গত ২৩ জানুয়ারি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই নির্বাচনে সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনের ১১ বছরের ইতিহাসে এই প্রথম সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি বাপার গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ক্যাপ্টেন এ কে এম আলম প্রিন্স পেয়েছেন ৫৩৭ ভোট। প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সার্জেন্ট (ডিটেকটিভ স্কোয়াড) এরশাদ সিদ্দিকী (৪৭০ ভোট) এবং দ্বিতীয় সহ-সভাপতি টিএস-১ আলী চৌধুরী (৩৯৪ ভোট)। সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সরোয়ার জনি পেয়েছেন ৪৫৫ ভোট। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট শেখ আহমেদ (৪২৫ ভোট) এবং সহ-কোষাধ্যক্ষ সার্জেন্ট সোনিয়া বড়ুয়া (৩৮২ ভোট)। এছাড়া সার্জেন্ট-অ্যাট-আর্মস পদে সার্জেন্ট শিব্বির আহমেদ (৩৮৮ ভোট), মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া (৪২৭ ভোট), ইভেন্ট কো-অর্ডিনেটর পিও মোহাম্মদ ইসলাম রিপন (৩৮৪ ভোট), কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর সার্জেন্ট মো. লতিফ (৪০৯ ভোট) এবং করেসপন্ডিং সেক্রেটারি টিএস-১ মহিউদ্দিন আহমেদ (৩৭২ ভোট) নির্বাচিত হন।

সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করেন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে এম হাসনাত। ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বহুজাতিক সমাজে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৪০ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তার মধ্যে বাংলাদেশি অফিসাররা কর্তব্যনিষ্ঠা ও পেশাদারীত্বের জন্য বিশেষভাবে পরিচিত। সংখ্যায় তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশি আমেরিকান অনেক পুলিশ কর্মকর্তা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে নবনির্বাচিত বাপা নেতৃত্ব ভবিষ্যতেও স্বচ্ছতা, পেশাদারীত্ব ও সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবেন- এমন প্রত্যাশা করছেন সুধীজনরা।

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.