বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে কঠোর ইমিগ্রেশন ক্র্যাকডাউন। নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে সিটিজেন ও গ্রিনকার্ডধারীসহ বৈধ ইমিগ্রান্টদের চলার পথে আইস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। বৈধ অভিবাসী হিসেবে পরিচয় বা কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারলে অনেককে আটক করে ডিটেনশন সেন্টারে নেওয়ার ঘটনাও ঘটছে।
এই প্রেক্ষাপটে ইমিগ্রেশন আইনজীবীরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, চলমান অস্থির পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং দৈনন্দিন চলাফেরা সীমিত রাখা নিরাপদ।
যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, প্রত্যেক অভিবাসীর উচিত সবসময় ইমিগ্রেশন সংক্রান্ত বৈধ কাগজপত্র বা প্রমাণপত্র সঙ্গে রাখা। কোথাও আইস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে এসব নথি প্রদর্শন করলে হয়রানির ঝুঁকি অনেকটাই কমে আসে। তিনি আরও জানান, যাদের এখনো সিটিজেনশিপ বা গ্রিনকার্ড নেই, তাদের অবশ্যই নিজ নিজ অভিবাসন আইনজীবীর ফোন নম্বর কাছে রাখা উচিত, যাতে প্রয়োজনের মুহূর্তে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।
Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh