শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে নয় : তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে নয় : তারেক রহমান

ছবি : সংগৃহীত

চিরশত্রু বা চিরবন্ধু বলে কোনো বিষয় এখন আর নেই উল্লেখ করে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিস্তা বাঁচাও আন্দোলনের কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা কারও করুনা নয়, এটা দেশের মানুষের অধিকার। অথচ ন্যায্য পানি পাওয়ার জন্যই আন্দোলন করতে হচ্ছে। পানি বণ্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশীসুলভ আচরণ করছে। ফারাক্কার পর তিস্তা আরেকটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে। ভারতের অপ্রতিবেশীসুলভ আচরণে তিস্তা পাড়ের মানুষ বন্যা, ভাঙনের শিকার।

এ সময় শেখ হাসিনা নিজেকে ভারতের সেবাদাসী করে রেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে মনে রাখেনি। পলাতক স্বৈরাচারকে ভারত আশ্রয় দিয়েছে। কারণ জোর করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে নিজেকে ভারতের সেবাদাসী করে রেখেছিলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কোনো স্বার্থই রক্ষা করতে পারেনি উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল আওয়ামী লীগ। সব আন্তর্জাতিক রীতি নীতি উপেক্ষা করে ভারতকে ট্রানজিট দিয়েছিল তারা। তাই ন্যায্যতা নিশ্চিতে এখন ভারতের সঙ্গে হওয়া সব একতরফা চুক্তি পুনর্মূল্যায়ন করা দরকার। ন্যায্যতার ভিত্তিতে নিজ দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সীমান্তে বাংলাদেশ আর ফেলানির লাশ দেখতে চায় না। এছাড়া ভারত তিস্তা চুক্তি করতে অনীহা দেখালে আমাদেরকেই বাঁচার পথ খুঁজে নিতে হবে। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক ফোরামে দাবি তুলে ধরতে হবে। পাশাপাশি প্রতিবেশীর সঙ্গেও কূটনৈতিক আলোচনা করতে হবে।

Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.