বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেয়র মামদানির প্রথম ১০০ দিনের পদক্ষেপ

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মেয়র মামদানির প্রথম ১০০ দিনের পদক্ষেপ

জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান ক্বামে মামদানি শহরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ নিয়েছেন।

জনস্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে তার প্রশাসন বিশেষত প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় জোর দিয়েছে। মেয়র মামদানি বলেন, “নিউইয়র্কবাসীকে রক্ষা করতে হলে ন্যায়বিচার, সমতা ও যত্নের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রথম ১০০ দিনে আমরা সেই লক্ষ্যেই কাজ করেছিÑজননিরাপত্তা জোরদার, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং নিউইয়র্ককে আশ্রয় ও সম্ভাবনার শহর হিসেবে পুণরায় প্রতিষ্ঠা করেছি।”

জননিরাপত্তায় নতুন দৃষ্টিভঙ্গি

মেয়র মামদানি একটি সমন্বিত জননিরাপত্তা কৌশল গ্রহণ করেছেন, যেখানে প্রতিরোধ, স্বচ্ছতা ও ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম তিন মাসেই হত্যাকাণ্ড, গুলি ও চুরির মতো অপরাধের হার ঐতিহাসিকভাবে কমে এসেছে। এছাড়া কমিউনিটি সেফটির জন্য প্রথমবারের মতো ডেপুটি মেয়র নিয়োগ এবং “অফিস অব কমিউনিটি সেফটি” গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে বডি-ক্যামেরার ফুটেজ প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে সাইকেল ও ই-বাইক সংক্রান্ত ছোটখাটো ট্রাফিক অপরাধে ফৌজদারি ব্যবস্থা বাতিল করা হয়েছে।

অভিবাসীদের সুরক্ষায় কঠোর অবস্থান

ফেডারেল চাপের মধ্যেও অভিবাসীদের সুরক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে মামদানি প্রশাসন। ১০টি ভাষায় ‘আপনার অধিকার জানুন’ (কহড়ি ণড়ঁৎ জরমযঃং) ক্যাম্পেইন চালু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৩০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এক্সিকিউটিভ অর্ডার ১৩-এর মাধ্যমে আদালতের অনুমতি ছাড়া স্কুল, আশ্রয়কেন্দ্র বা হাসপাতালের মতো সিটি সম্পত্তিতে আইস প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তথ্য সুরক্ষা জোরদার এবং সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে।

কারাগার সংস্কার ও রাইকার্স বন্ধের উদ্যোগ

মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে বন্দিদের মানবিক পরিবেশ নিশ্চিত করতে একাধিক সংস্কার চালু হয়েছে। সোলিটারি কনফাইনমেন্ট নিষিদ্ধের নীতি কার্যকর করা হয়েছে এবং সংশোধন বিভাগের কমিশনার হিসেবে সাবেক বন্দি স্ট্যানলি রিচার্ডসকে নিয়োগ দেওয়া হয়েছেÑযা একটি ঐতিহাসিক পদক্ষেপ। এছাড়া বেলেভিউ হাসপাতালে বিশেষ চিকিৎসা ইউনিট চালু করা হয়েছে।

তীব্র শীত মোকাবিলায় দ্রুত পদক্ষেপ

কঠিন শীতকালীন ঝড় মোকাবিলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেয়। ঘড়ঃরভুঘণঈ সেবার গ্রাহক সংখ্যা ১৫ লাখে উন্নীত করা হয়েছে। ২৪ ঘণ্টার “ঈড়ফব ইষঁব” কার্যক্রম চালু করে ওয়ার্মিং সেন্টার ও বাস সার্ভিস বাড়ানো হয়েছে এবং জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২ হাজার গৃহহীন মানুষকে আশ্রয়ে আনা হয়েছে।
স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় জোর

৩০তম স্ট্রিটের জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র বন্ধ করে উন্নত সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রথমবারের মতো পোষা প্রাণীসহ পরিবারের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। মাতৃত্ব ও শিশু মানসিক স্বাস্থ্য খাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ এবং টিকাদান প্রচারণায় ১ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এছাড়া মাদকাসক্তি প্রতিরোধ সেবা বাড়ানো এবং ব্রুকলিন ও কুইন্সে নতুন যুব স্বাস্থ্য ক্লিনিক চালু করা হয়েছে।

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.