বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে তুষারঝড় লন্ডভন্ড জনজীবন

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড় লন্ডভন্ড জনজীবন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। এতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। ছবিটি নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে তোলা। ছবি : এক্স

ভয়াবহ তুষার ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারি (রবিবার) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আট স্টেটে এ ঝড় আঘাত হানে। পরদিন সোমবার সকাল ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার এবং ভার্জিনিয়া স্টেটে ১৯ ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত তুষারপাত ঘটে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন ও রাতের তুষার ঝড়ে জবুথবু হওয়া এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সড়ক-মহাসড়কে ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ, সিটি পুলিশ, অ্যাম্বুলেন্স আর তুষার অপসারণের যানবাহন ছাড়া অন্য কোনো বাহন নেই। সিটি, স্টেট এবং কাউন্টি প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল নাগাদ ৩ লাখ ৬৬ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তুষার ঝড়ের কবলে পড়া ৪ কোটি আমেরিকানের মধ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন। সূত্র জানায়, নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮, নিউজার্সি স্টেটের ফ্রিহোল্ডে ১৯, মাউন্ট হোলিতে ১৮.৫, পেনসিলভানিয়ার ফেয়ারলেস হিলসে ১৮ ও দেলওয়ার স্টেটে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। অবিরাম এ ধারা রাত নাগাদ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তুষার ঝড়কে কেন্দ্র করে আগেই সাড়ে ৫ হাজার ফ্লাইট (জাতীয় ও আন্তর্জাতিক) বাতিল করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, প্রলংকরী এ তুষার ঝড়ের আভাস পেয়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট স্টেটে সড়ক-মহাসড়কে জরুরি প্রয়োজনীয় যানবাহান ব্যতীত সবকিছু নিষিদ্ধ করা হয়।

বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.