বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন তুষারঝড় আঘাত হানায় ব্লিজার্ড বা উচ্চ সতর্কতার আওতায় আছেন প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ। নিউইয়র্ক সিটিসহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা।
মার্কিন আবহাওয়া বিভাগের শঙ্কা, গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর ইস্টার’ ঝড় মোকাবেলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ঝড়ের প্রভাব মোকাবেলায় এরইমধ্যে নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তারা বলছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলসহ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কানাডার মেরিটাইম প্রদেশগুলোও। শঙ্কা করা হচ্ছে শহরে ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে। গাছ ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কাও করা হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি। এরইমধ্যে রবিবার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য।
Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh