বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধ কোনো সময়সীমা ছাড়াই চলবে।
রয়টার্স এবং দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। সূত্র: বিবিসি
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh