বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
রাজশাহী-চট্টগ্রাম ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস। ২০ জানুয়ারি (মঙ্গলবার) পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহীকে ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ১২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।
দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলােইন। টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।
এদিন এলিমিনেটর ম্যাচের রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে সিটেল। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিটেল ও রাজশাহী। সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।
Posted ১০:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh