Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফখরুল ইসলাম এমপিকে সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ফখরুল ইসলাম এমপিকে সংবর্ধনা

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের প্রবাসীদের উদ্যোগে গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় ব্রুকলিনের জলসা রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম ভূইয়া, কমিউনিটি নেতা সালামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মিজানুর রহমান ও মোতাসিম বিল্লাহ সিরাজী, প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন সবুজ, যুগ্ম সমন্বয়কারী আকরামুল হাসান ও দেলোয়ার হোসেন সাহেল, যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম বাবু ও মোরসালিন হোসাইনসহ নোয়াখালী-৫ আসনের বিপুলসংখ্যক প্রবাসী।

সংবর্ধনায় ফখরুল ইসলাম এমপি বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াখালীর উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের পরামর্শ ও সহযোগিতা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি বলেন, নোয়াখালীকে একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব জেলায় পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তিনি নোয়াখালীতে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং প্রবাসীদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ স্বপ্ন বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। নোয়াখালীর উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ফখরুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নোয়াখালী-৫ আসনের প্রবাসীসহ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানানো হয়।সম্প্রদায়গুলোকে সুরক্ষিত রাখতে উপলব্ধ সব সরঞ্জাম ব্যবহার করতে দপ্তরটি প্রতিশ্রুতিবদ্ধ।

Posted ১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.