নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গত ৯ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা । জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক আসছেন। তাকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো থেকে শুরু করে প্রধানমন্ত্রী যতদিন যুক্তরাষ্ট্রে থাকবেন, ততদিন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের অতন্দ্র প্রহরীর মতো তার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল; বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল; নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান; যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ জুয়েল ও শামসুল ইসলাম মজনু; যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবার উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান; বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু; সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ; নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি মাহফুজুল মাওলা নান্নু; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন মজুমদার; ফারুক চৌধুরী, এম বাসেত রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সৈয়দ এম রেজা, সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন এবং যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সোলায়মান, আক্তারুজ্জামান হ্যাপি, মঈনুদ্দীন নটু, বাদল মির্জা, মারফত উল্যাহ, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, রাজ্জাক চৌধুরী, মোহাম্মদ মহসীন, সালেহ আহমেদ মানিক, মাজহারুল ইসলাম জনি, সেলিম হোসেন ও জাহিদ হাসান সুমন প্রমুখ।
সভাপতির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, ‘জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বের বিষয় নয়, এটি সবার। তবে একটি কথা সবার স্মরণ রাখা প্রয়োজন—লন্ডনে বসে থেকেও তারেক রহমান পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। যে কারণে ফ্যাসিস্ট হাসিনা ভোট ডাকাতি ও ডামি নির্বাচন করতে বাধ্য হয়েছে।’ গিয়াস আহমেদ আরও বলেন, তারেক রহমানই প্রথম শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আকতার হোসেন বাদল বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। তাহলে দলের মধ্যে কেন গ্রুপিং করব, কেন প্রতিহিংসার রাজনীতি করব? আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না।
নেতা আমাদের যে পদে দেবেন, সেখান থেকেই কাজ করব। পদ না দিলেও দলের জন্য কাজ করে যাব।’নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান বলেন, ‘আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কআসছেন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাব। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক বলেন, ‘গিয়াস আহমেদ ও মোস্তফা কামাল পাশার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা করতে হবে।’অনুষ্ঠানের সঞ্চালক এম এ বাতিন দোয়া ও আলোচনা সভা সফল করতে সহযোগিতা করায় উপস্থিত নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3112 বার পঠিত)
(2680 বার পঠিত)