শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন মুছে ফেলা হয় ১ হাজার কলরেকর্ড

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন মুছে ফেলা হয় ১ হাজার কলরেকর্ড

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার ফোনের তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের দিল্লিতে আশ্রয় নেন, সে সময় তার কলরেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর আগে ঢাকায় জুলাই আন্দোলন দমাতে হাজারও নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা।

তানভীর জোহা বলেন, লোক পাঠিয়ে ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নম্বরের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয় বলে উল্লেখ করেন তিনি। জানা গেছে, এনটিএমসির তৎকালীন মহাপরিচালকের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি এই তথ্য মোছার কাজ করেন।

Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.