শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

১০ বছরে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

১০ বছরে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রতীকী ছবি

গত ১০ বছরে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের বেশি। সুইজারল্যান্ডভিত্তিক বৃহত্তম ব্যাংক ইউবিএস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ১০ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে বিশ্বে ডলারের দিক দিয়ে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮২ জনে। ২০২১ সালে এই সংখ্যা ছিল আরও বেশি ২ হাজার ৬৮৬ জন।

এতে আরও বলা হয়, গত দশ বছরে কোটিপতি ও বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ১৪ ট্রিলিয়ন ডলার বা ১২১ শতাংশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ১০ বছরে সবচেয়ে বেশি ফুলে-ফেঁপে উঠেছে প্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিলিয়নিয়ারদের সম্পদ। ২০১৫ সালে প্রযুক্তি বিষয়ক বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৭৮৮ দশমিক ৯ বিলিয়ন ডলার।

বর্তমানে এই সম্পদের পরিমাণ পৌঁছেছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে। এতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে নতুন বিলিযনিয়াররা ই-কমার্স, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল পেমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফিনটেক, থ্রি-ডি প্রিন্টিং এবং রোবোটিক্সকে ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণের আওতায় আনার কারণে তাদের সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ইউবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর বিলিয়নিয়ারদের অর্থ-সম্পদ বেড়েছে ১০ শতাংশ হারে। তবে ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারির সময় তা অনেক কমে যায়। ওই বছর বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে মাত্র ১ শতাংশ।

২০১৫ সালে চীনা বিলিয়নিয়ারদের মোট সম্পদ ছিল ৮৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। ২০২০ সালে তা বেড়ে পৌঁছায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। তবে ২০২০ সালের পর থেকে কমতে শুরু করে চীনা বিলিয়নিয়ারদের সম্পদ। বর্তমানে তা নেমে এসেছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-উত্তর আমেরিকার এই তিন দেশের বিলিয়নিয়ারদের মোট সম্পদ ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা শতকরা ৫৮ দশমিক ৫ ভাগ। ২০২৪ সালে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় যুক্ত হয়েছে আরও ২৬৮ নতুন মুখ। নতুন এই বিলিয়নিয়ারদের ৬০ শতাংশই উদ্যোক্তা।

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.