বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

নোভাক জকোভিচ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে আবারও নিজের আধিপত্য দেখালেন নোভাক জকোভিচ। ২৪ জানুয়ারি (শনিবার) তীব্র গরমের মধ্যে ডাচ খেলোয়াড় বোটিক ভ্যান ডে জানশুল্পকে ৬-৩, ৬-৪, ৭-৬(৪) ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন তিনি।

মেলবোর্নে এটি ছিল জকোভিচের ১০২তম ম্যাচ জয়। এর ফলে তিনি ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসান। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামের ১৪৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক কীর্তি গড়ে ফেলেছেন। গ্র্যান্ড স্ল্যামে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন জকোভিচ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন জকোভিচ। প্রথম সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে দুর্দান্ত ব্যাকহ্যান্ড উইনার মারেন। পয়েন্টের পর দুই হাত ছড়িয়ে বিমানের ভঙ্গিতে উদযাপন করেন তিনি। দ্বিতীয় সেটেও দ্রুত ব্রেক পেয়ে ম্যাচে দাপট দেখান।

তবে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকার সময় এক মুহূর্তের জন্য মেজাজ হারান জকোভিচ। একটি বল মারেন যা নেটের কাছে থাকা বলবয়য়ের খুব কাছ দিয়ে যায়। যদিও কোনো শাস্তি হয়নি তাতে।

তৃতীয় সেটে পড়ে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি, যার জন্য চিকিৎসা নিতে হয় তাকে। এরপরও ব্রেক খেয়ে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ান। টাইব্রেকে ঠাণ্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করেন।

এই ঘটনা নিয়ে জকোভিচ বলেন, ‘পড়ার কয়েক পয়েন্ট আগে আমার গোড়ালি মচকে যেতে পারত। আমি ফোসকার জন্য ফিজিওকে ডাকতে চেয়েছিলাম। ভাগ্য ভালো, আমি ঠিকভাবে পড়েছিলাম। নাহলে পরিস্থিতি খুব খারাপ হতে পারত।’ এবার চতুর্থ রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ হবেন ১৬ নম্বর বাছাই জাকুব মেনসিক অথবা ইথান কুইন।

Posted ৯:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.